প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পৌর জামায়াতের আমির সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তাকে ২০১৩ সালের একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় পুলিশ ভ্যানে তোলার আগে সোহেল রানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “২০১৩ সালের একটি মামলার ওয়ারেন্ট দেখিয়ে আমাকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।” তিনি আরও বলেন, “লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধানের চাপে আমাকে গ্রেফতার করা হয়েছে বলে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর মোকাবিলা করে বেরিয়ে আসবো, ইনশাআল্লাহ।”
এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের দাবি—সম্প্রতি শিবির কর্মী সাকিবকে গ্রেফতারের প্রতিবাদ করেছিলেন সোহেল রানা। ওই ঘটনার জের ধরেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন