প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়া-৬ উপনির্বাচনে ভোট শেষের আগেই ফলাফলের শীটে স্বাক্ষরের অভিযোগ


মিজানুর রহমান: বগুড়া প্রতিনিধি :
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের শীটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
তিনি অভিযোগ করেন, বগুড়ার মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট চলাকালীন সময়েই প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত কর্মকর্তারা ফলাফলের শীটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন, যা গুরুতর অনিয়ম।
অধ্যক্ষ সোহেল বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং ভোটারদের আস্থা নষ্ট করছে। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হবে। তাই অনিয়ম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য জানা যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল জানিয়েছে, অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন