প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬, ০৯:৫০ পিএম

অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ভূরুঙ্গামারী উপজেলার ৬টি ইউনিয়নে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের আওতায় উপজেলার ২ হাজার ৩৯০ জন সুবিধাভোগীকে বন্যার ক্ষতি মোকাবিলায় আগাম সতর্কবার্তা প্রদান, আর্থিক সহায়তা এবং বীমা সুবিধা দেওয়া হবে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচী রংপুর অঞ্চলের প্রোগ্রাম অ্যাসোসিয়েট ছাদেক আলী, কুহু হাগী ডক, এনডিপির প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও উপজেলা কো-অর্ডিনেটর আবু তালেব সরকার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার বন্যাপ্রবণ জনগোষ্ঠী আগাম প্রস্তুতি নিতে সক্ষম হবে এবং দুর্যোগ পরবর্তী ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সহায়তা পাবে।

মন্তব্য করুন