প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ভোলা হাসপাতালে ভর্তি রোগীকে ধ"র্ষ'ণ করার অভিযোগ দালা'লের বিরুদ্ধে।
মোঃ রাকিব ,দৌলতখান ভোলা প্রতিনিধি।
ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ব্যক্তি একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে এক ব্যক্তি তৃতীয় তলার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনায় হাসপাতালে থাকা সাধারণ মানুষ ও কর্মরত লোকজন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মন্তব্য করুন