প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৭ পিএম

অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে নিখোজের কয়েকঘন্টা পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: 
মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর শাহিন মিয়া (৬০) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন মিয়া কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে শাহিন মিয়া নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে সন্ধ্যার দিকে গয়ঘর এলাকার একটি খালের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে আকস্মিক এ মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শাহিন মিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন