প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ
আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. স. ম. খালিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং সুনামগঞ্জ পৌর বিএনপির সদস্য আব্দুল মাজিদ।
নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের ফলে তারা দলীয় সকল পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ হারাবেন।
এছাড়া দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও নোটিশে জানানো হয়।
এ বিষয়ে বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন