প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ফের ৫.৩ মাত্রার ভূমিকম্প; কেন্দ্রস্থল সাতক্ষীরা

ছবি: সংগ্রীহিত

আমাদের সকাল ডেস্ক :

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন টের পাওয়া যায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। হঠাৎ এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বহুতল ভবন ছেড়ে খোলা জায়গায় নেমে আসেন।

ইউরোপীয়-মধ্যপ্রাচ্যীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল খুলনা জেলার দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাশুনি। ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির অবস্থান ভারতের কলকাতা শহর থেকে প্রায় ১০২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী কম্পনের রেশ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
 

মন্তব্য করুন