প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নাভারণ মহিলা আলিম মাদ্রাসার হলরুমে এ শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক শামসুজ্জামান। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান। সার্বিক পরিচালনায় ছিলেন ফিরোজ আল মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি প্রশিক্ষণ ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, রুকনিয়াতের মূল চেতনা হলো দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর মূল শক্তি হলো এর রুকন সদস্যরা।
মন্তব্য করুন