প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সরকার দায়িত্ব নেওয়ার পর দুই মাস পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এসব উদ্যোগকে ‘অবিস্মরণীয় অর্জন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী-ও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের এই স্বল্প সময়ে নেওয়া পদক্ষেপগুলো দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, কৃষি ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে।
প্রধান উদ্যোগগুলোর সংক্ষিপ্ত চিত্র
প্রধানমন্ত্রীর ঘোষিত ৬০টি পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য কিছু উদ্যোগ হলো—
এছাড়া, অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, বিমানবন্দর ও পরিবহন খাতে আধুনিকায়নসহ নানা পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
সরকারের লক্ষ্য
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করা এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।
বক্তারা বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।
মন্তব্য করুন