প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে জনগণের আস্থা অর্জনের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ওপর আস্থা রেখেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মাঝে থেকেই কাজ করছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার ওপর নির্ভর না করে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখছেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, দেশের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়াই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।
মন্তব্য করুন