প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি :
আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপির অঙ্গসংগঠন যুবদল থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন কালীগঞ্জ উপজেলা যুবদল কর্মী রেজাউল করীম। তার সঙ্গে আরও অন্তত ২৫ জন কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানা গেছে।
রোববার (আজ) কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রেজাউল করীম বলেন, তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রদলের মাধ্যমে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করাই ছিল তাদের রাজনীতির মূল লক্ষ্য, যা বাস্তবায়িত হয়েছে। তবে অভিযোগ করে তিনি বলেন, বর্তমানে বিএনপি ক্ষমতার লোভে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আদর্শের প্রশ্নে কোনো আপস না করে তিনি নিজ সিদ্ধান্তে বিএনপি ও যুবদল থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন এবং নতুন রাজনৈতিক পথে এগিয়ে যেতে চান।
মন্তব্য করুন