প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
আব্দুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬: মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম সদর মডেল থানার ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মোসা. পারভিন বেগম (৪৩) নামের এক নারীকে আটক করা হয়। তিনি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং তার স্বামী মো. তাছেম আলী।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২.৫ লিটার চোলাইমদ এবং প্রায় ২৫০ লিটার ওয়াশ (মদ প্রস্তুতকরণের উপাদান) উদ্ধার করা হয়, যা অবৈধ মদ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন