প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
আমানউল্লাহ সাদিক, অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সাথেই জামায়াত-শিবিরের নেতাকর্মী ও মুসল্লিদের উপর বিএনপির অতর্কিত হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে ।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া আমেনিয়া জামে মসজিদে গতকাল রাতে রাত সাড়ে ৮ টার দিকে গামছা পরিহিত একদল হামলাকারী আব্দুস সাত্তার শেখ নামে এক জামায়াত কর্মীর উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে ওই জামায়াত কর্মীর বাম হাত এবং বাম পা ভেঙে যায়।
বর্তমানে আহত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভাটপাড়া বাজারে জামায়াত কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন ।
মিছিলের সময়ে পিছন থেকে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা।
মিছিল শেষে জামায়াত নেতাকর্মীরা বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার মসজিদে আছরের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সাথেই বিএনপি নেতাকর্মীরা জামায়াতশিবির ও মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালায় ।
দেশীয় অস্ত্র, লাঠি-সোঁটা নিয়ে আক্রমণ চালানো হলে অন্তত ২৪-২৫ জন জামায়াত- শিবির ও স্থানীয় মুসল্লি আহত হন।
এ ঘটনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা। আর্মি আসার খবর শুনে হামলাকারীরা পালিয়ে যায়।
তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার সময়, ভাটপাড়া পুলিশ ফাড়ি ঘটনাস্থলে বিলম্ব করে পৌঁছায়। যেখানে ১৫-২০ মিনিট সময় লেগে যায়।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে এসে দায়সারা কাজ করে চলে যায়।
হামলার কারণে স্থানীয় এলাকাবাসী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন