প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০৭:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

 

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়া উপজেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রছুল এমপি।

পবিত্র রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন,  ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষা সমাজে বাস্তবায়ন করলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
ইফতার মাহফিলে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা একসাথে ইফতার গ্রহণ করেন এবং এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন