প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
আব্দুর রাকিব:
ভালোবাসা দিবস উপলক্ষে সমাজে তরুণ-তরুণীদের মধ্যে সম্পর্ক ও ভালোবাসা নিয়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি ইসলামী দৃষ্টিভঙ্গিতে এ বিষয়ে সচেতনতার আহ্বান জানিয়েছেন ধর্মীয় আলেম ও সমাজসচেতন ব্যক্তিরা।
তাঁরা বলেন, ইসলাম ভালোবাসাকে নিষিদ্ধ করেনি। বরং ইসলাম ভালোবাসাকে করেছে শালীন, পবিত্র এবং বৈধ (হালাল) পথে পরিচালিত। তবে বর্তমান সময়ে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কিছু ক্ষেত্রে অশালীনতা, অবৈধ সম্পর্ক ও সামাজিক অবক্ষয়ের আশঙ্কা দেখা যায়—যা ইসলামের শিক্ষা ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
স্থানীয় এক আলেম বলেন,,
ইসলামে ভালোবাসা আছে—স্বামী-স্ত্রীর ভালোবাসা, বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, আত্মীয়তার সম্পর্ক এবং মানুষের প্রতি মানবিক ভালোবাসা। কিন্তু ইসলাম হারাম সম্পর্ককে কখনোই সমর্থন করে না। ভালোবাসা যদি সত্যিই থাকে, তবে তা বিবাহের পথে এগিয়ে নেওয়াই উত্তম।
এদিকে সমাজের সচেতন মহল মনে করেন,, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তরুণদের আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও প্রচার চালায়। ফলে অনেক সময় কিশোর-কিশোরীরা পরিবার ও সমাজের অজান্তে ভুল পথে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে।
একজন অভিভাবক বলেন,,
আমরা চাই আমাদের সন্তানরা ভালো মানুষ হোক। তারা যেন ভালোবাসার নামে ভুল সিদ্ধান্ত না নেয়। ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান ও ভবিষ্যৎ—এটা বুঝতে হবে।
আলেমরা আরও বলেন, ইসলামে প্রকৃত ভালোবাসা হলো—পরস্পরের প্রতি শ্রদ্ধা, সততা, দায়িত্ববোধ এবং আল্লাহভীতি। তাই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অশালীনতা পরিহার করে, পরিবারকে সময় দেওয়া, বাবা-মায়ের খেদমত করা এবং বৈধ সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।
সবশেষে আলেম ও সমাজসচেতনরা বলেন,, ভালোবাসা দিবস একটি দিন হলেও ইসলামে প্রতিদিনই ভালোবাসা, দয়া ও মানবিকতার শিক্ষা রয়েছে। তাই ভালোবাসা হোক শুদ্ধ, সম্মানজনক এবং হালাল পথে।
মন্তব্য করুন