প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ১১:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

মনিরামপুরে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল আলোর কাফেলা

 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুরে আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) কালিবাড়ির গাজীপাড়া দেশারী ক্লাবের সামনে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রায় ১৫০ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মো. ইয়াছিন আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান আ. হান্নান এবং জামায়াতে ইসলামী নেহালপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু তালহা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামিম পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. কামরুজ্জামান (লিটন), আ.জ.ম উবাইদুল্লাহ, মো. মুস্তাফিজুর রহমানসহ এলাকার অসংখ্য নারী-পুরুষ।

আয়োজকরা জানান, আলোর কাফেলা সমাজ কল্যাণ সংস্থা ২০২২ সাল থেকে নিয়মিতভাবে দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। প্রতি বছর ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ এবং রমজান মাসে ইফতার আয়োজনের মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে।

মন্তব্য করুন