প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে মনিরামপুর রিপোর্টার্স ক্লাব–এর দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ক্লাবের নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে ক্লাবের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে মনিরামপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় ক্লাবকে আরও সক্রিয় করার প্রতিশ্রুতি দেন তিনি।
অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।
মন্তব্য করুন