প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪১ পিএম

অনলাইন সংস্করণ

রমাযানের প্রথম দিনে বগুড়ার সাতমাথায় তীব্র যানজট

বগুড়া প্রতিনিধি :

পবিত্র রমাযানের প্রথম দিনে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় দেখা গেছে তীব্র যানজট ও মানুষের উপচে পড়া ভিড়। ইফতার সামগ্রী, ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে পুরো এলাকা।

সরেজমিনে দেখা যায়, রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপে সাতমাথা মোড় প্রায় অচল হয়ে পড়ে। যানজটের কারণে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেককে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, রমাদানকে ঘিরে ইফতার সামগ্রী কেনার জন্য সকাল থেকেই ক্রেতাদের চাপ বাড়তে থাকে। বিশেষ করে খেজুর, ফল, বেসন, ছোলা, তেল ও বিভিন্ন ইফতার আইটেমের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

যানজট ও ভোগান্তি থাকলেও রমাদানের আগমনে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ইফতারের প্রস্তুতি ও কেনাকাটাকে কেন্দ্র করে শহরজুড়ে এক ধরনের ধর্মীয় আবহ ও ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন