প্রকাশিত: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ
(মো আব্দুল বারেক উপজেলা প্রতিনিধি)
রবিবার (২ ফেব্রুয়ারি) লালমনিরহাট-২ আসনের সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভা মাঝ পথে গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বক্তারা জানান, কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে বেশ কয়েকটি মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে নেয় এবং একাধিক মোটরসাইকেলের হেডলাইট ভেঙে দেয়। এতে জনসভায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,
“এই হামলা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। শান্তিপূর্ণ জনসভা ও মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করতেই এই ভাঙচুর চালানো হয়েছে।”
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন