প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১১ এ এম

অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার:

শুক্রবার বিকেলে রাজধানীর যমুনা অতিথি ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালন ও নিউজ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক দফা ন্যাক্কারজনক হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং সংবাদ সংগ্রহে গুরুতর বাধার সৃষ্টি হয়।

এই ঘটনার প্রতিবাদে ঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে সকাল ১১টা ৩০ মিনিটে শহীদ হাদী চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে।

আয়োজকরা সকল সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন