প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ০২:১২ পিএম

অনলাইন সংস্করণ

১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আমাদের সকাল ডেস্ক:
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তার পদত্যাগের পর থেকেই দেশের গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদটি শূন্য ছিল। দীর্ঘদিন পর নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হলো।
 

মন্তব্য করুন