প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

পাতিবিলা ইউনিয়নে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

মোঃ আব্দুর রশীদ রাজু: চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি-এর উদ্যোগে শনিবার (১৮/০৪/২০২৬) সকালে উপজেলার পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোর্শেদ, শিক্ষক চৌগাছা কামিল মাদ্রাসা; মো. রেজাউল ইসলাম, অধ্যক্ষ এ বি সি ডি কলেজ, চৌগাছা; মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী অধ্যাপক সিংহঝুলী আলিম মাদ্রাসা এবং মুহাম্মাদ খায়রুল বাশার, সহকারী অধ্যাপক জীবননগর ডিগ্রি কলেজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা এরিয়া অফিসের নির্বাহী মো. রমজান আলী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, পর্যায়ক্রমে চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল ও প্রয়োজনীয় স্থাপন সরঞ্জাম বিতরণ করা হয়।

মন্তব্য করুন